Showing posts with label Public Security. Show all posts
Showing posts with label Public Security. Show all posts

নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজা জেসমিন কর্তৃক পরিচালিত মোবাইল কোর্টে অবৈধ গ্যাস পাইপ লাইন উচ্ছেদ




আজ ২৬/১১/২০১৭ খ্রিঃ তিতাস গ্যাস গাজীপুর জোনের আওতাধীন গাজীপুর সিটিকর্পোরেশনের ২২ নং ওয়ার্ড, বাংলাবাজার এলাকায়  অবৈধ গ্যাস লাইন উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চালিয়ে প্রায় ১২০০ ফুট অবৈধ ও নিম্নমানের গ্যাস পাইপ লাইন উচ্ছেদ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন গাজীপুর জেলার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব হাফিজা জেসমিন।
সে সময় অবৈধ ভাবে গ্যাস সংযোগ ব্যবহার করার দায়ে দুটি খাবার হোটেল মালিক ও ৭ জন আবাসিক ভবন মালিককে সর্বমোট ২ লক্ষ ১২ হাজার টাকা জরিমানা করা হয় ।
এলাকার জনসাধারণ কে অবৈধ ভাবে গ্যাস সংযোগ ব্যবহার না করার জন্য সচেতন করা হয়।
অভিযানে তিতাস গ্যাসের কর্মকর্তাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ  উপস্থিত ছিলেন।
আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী হিসেবে আনসার ব্যাটালিয়ন ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
আনসার ব্যাটালিয়ন ফোর্সের নেতৃত্বে থাকা ১৯ আনসার ব্যাটালিয়নের প্লাটুন কমান্ডার জনাব মোঃ বাবুল মল্লিক জানান সারাদেশের ন্যায় গাজীপুরেও ভ্রাম্যমান আদালতে আনসার ব্যাটালিয়নের সদস্যরা সহযোগীতা করে আসছেন, আশা করি আমাদের  এই সশস্ত্র অংশগ্রহণ অব্যাহত থাকবে।

মোবাইল কোর্ট আইনের সেই আলোচিত ধারা সমূহ দেখে নিন

নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে মোবাইল কোর্ট অবৈধ ঘোষনা করে হাইকোর্ট রায় দিয়েছে ১১ মে ২০১৭ বৃহস্পতিবারনির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকে অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করেছে হাই কোর্ট।বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের বেঞ্চ বৃহস্পতিবার এই রায় দেয়।
তিনটি রিট আবেদনের প্রেক্ষিতে ২০১১ ও ২০১২ সালে জারি করা রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে আদালত একসঙ্গে এই রায় দিল।
মোবাইল কোর্ট আইনের উল্লেখযোগ্য সেই ১১টি ধারা-উপধারা
ধারা -৫
  • সরকার সমগ্র দেশে কিংবা যে কোন জেলা বা মেট্রোপলিটন এলাকায় যে কোন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে, এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তাহার আঞ্চলিক অধিক্ষেত্রে যে কোন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে, আইন শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ প্রতিরোধ কার্যক্রম সম্পাদনের উদ্দেশ্যে লিখিত আদেশ দ্বারা মোবাইল কোর্ট পরিচালনা করিবার ক্ষমতা অর্পণ করিতে পারিবে।
ধারা ৬(১),(২),(৪)
  • (১) ধারা ৫ এর অধীন ক্ষমতাপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা ধারা ১১ এর অধীন ক্ষমতাপ্রাপ্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আইন শৃংখলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করিবার সময় তফসিলে বর্ণিত আইনের অধীন কোন অপরাধ, যাহা কেবল জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচার্য, তাহার সম্মুখে সংঘটিত বা উদ্ঘাটিত হইয়া থাকিলে তিনি উক্ত অপরাধ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলেই আমলে গ্রহণ করিয়া অভিযুক্ত ব্যক্তিকে, স্বীকারোক্তির ভিত্তিতে, দোষী সাব্যস্ত করিয়া, এই আইনের নির্ধারিত দণ্ড আরোপ করিতে পারিবেন।
  • (২) তফসিলে বর্ণিত কোন আইনের অধীন প্রণীত বিধি, প্রবিধি বা আদেশের অধীন কোন অপরাধ উক্ত আইনের অধীন অপরাধ বলিয়া গণ্য হইবে। 
  • (৪) মোবাইল কোর্ট পরিচালনা করিবার সময় যদি অনুরূপ কোর্ট পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের নিকট এইরূপ মনে হয় যে, অপরাধ স্বীকারকারী ব্যক্তির সংশ্লিষ্ট অপরাধ এমন গুরুতর যে, এই আইনের অধীন নির্ধারিত দণ্ড আরোপ করা হইলে উহা যথোপযুক্ত দণ্ডারোপ হইবে না, তাহা হইলে তিনি উক্ত ব্যক্তিকে দণ্ড আরোপ না করিয়া তাহার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের ব্যবস্থা করিবেন।
ধারা
  •  ৭। (১) এই আইনের অধীন মোবাইল কোর্ট পরিচালনা করিবার সময় কোন ব্যক্তির বিরুদ্ধে অপরাধ আমলে গৃহীত হইবার পরপরই মোবাইল কোর্ট পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত অভিযোগ লিখিতভাবে গঠন করিয়া উহা অভিযুক্ত ব্যক্তিকে পাঠ ও ব্যাখ্যা করিয়া শুনাইবেন এবং অভিযুক্ত ব্যক্তি গঠিত অভিযোগ স্বীকার করেন কি না তাহা জানিতে চাহিবেন এবং স্বীকার না করিলে তিনি কেন স্বীকার করেন না উহার বিস্তারিত ব্যাখ্যা জানিতে চাহিবেন। 


  • ৮। (১) এই আইনের অধীন মোবাইল কোর্ট পরিচালনা করিয়া দণ্ড আরোপ করিবার ক্ষেত্রে, সংশ্লিষ্ট অপরাধের জন্য সংশ্লিষ্ট আইনে যে দণ্ডই নির্ধারিত থাকুক না কেন, দুই বছর এর অধিক কারাদণ্ড এই আইনের অধীন আরোপ করা যাইবে না।
  •  ৯।(১) এই আইনের অধীন কোন অভিযুক্তকে ঘটনাস্থলে দোষী সাব্যস্ত করিয়া কেবল অর্থদণ্ড আরোপ করা হইলে উক্ত অর্থদণ্ডের নির্ধারিত টাকা তাৎক্ষণিকভাবে আদায়যোগ্য হইবে।
  • ১০। এই আইনের অধীন দণ্ডপ্রাপ্ত কোন ব্যক্তিকে একই অপরাধে পুনর্বার বিচার করা কিংবা দণ্ড আরোপ করা যাইবে না এবং অনুরূপ ক্ষেত্রে ফৌজদারী কার্যবিধির ধারা ৪০৩ এর বিধান প্রযোজ্য হইবে : তবে শর্ত থাকে যে, ধারা ৭ এর উপ-ধারা (৩) এর অধীন অভিযোগ হইতে অব্যাহতিপ্রাপ্ত ব্যক্তি ফৌজদারী কার্যবিধির ধারা ৪০৩ এর অর্থে নির্দোষ সাব্যস্ত (acquitted) বলিয়া গণ্য হইবেন না।
  • ১১। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটগণের তাহাদের স্ব স্ব আঞ্চলিক অধিক্ষেত্রে এই আইনের অধীন মোবাইল কোর্ট পরিচালনা করিয়া দণ্ড আরোপের ক্ষমতা থাকিবে।
  • ১৩। (১) এই আইনের অধীন আরোপিত দণ্ড দ্বারা সংক্ষুব্ধ ব্যক্তি, সংশ্লিষ্ট আঞ্চলিক অধিক্ষেত্রের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এর নিকট আপীল দায়ের করিতে পারিবেন।
  • ১৫। সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, তফসিল সংশোধন করিতে পারিবে।

মোবাইল কোর্ট আইন ২০০৯ সম্পূর্ণ দেখতে এখানে ক্লিক করুন।


আনসার বাহিনীতে কম্ব্যাট পোশাকের সাথে ওয়েব বেল্ট পড়তে হবে না (প্র. ক্ষে.)


















বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে কম্ব্যাট পোশাকের সাথে ওয়েব বেল্ট পড়তে হবেনা উল্লেখ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রহিত করন পত্রের বরাত দিয়ে পত্র জারী করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

তবে কিছু কিছু ক্ষেত্রে ওয়েব বেল্ট  পরিধান করতে হবে যেমনঃ-

  •  প্রশিক্ষণ ও আভিযানিক কর্মকান্ড পরিচালনার সময় ওয়েব বেল্ট পরিধান করতে হবে।
  • সকল প্রকার আনুষ্ঠানিক কুচকাওয়াজের সময় ওয়েব বেল্ট পরিধান করতে হবে।
  • অস্ত্রসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকান্ড ও গার্ড ডিউটির সময় ওয়েব বেল্ট পরিধান করতে হবে।
  • এছাড়াও অন্যান্য প্রযোজ্য ক্ষেত্রে ওয়েব বেল্ট পরিধান করতে হবে।
এ আদেশ জারীর পর থেকে কম্ব্যাট পোশাকের অন্যান্য নীতিমালা/বিধান অপরিবর্তিত থাকবে।
এটি শুধু মাত্র বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কম্ব্যাট পোশাক পরিধানের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীও নিরাপত্তা পিছিয়ে নেই বিশ্ব ইজতেমার নিরাপত্তায়

 

 

 

 

 

 

বিশ্ব ইজতেমায় আগত বাংলাদেশসহ বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানদের নিরাপত্তা প্রদানে বদ্ধ পরিকর বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

সরকারের নির্দেশনা মোতাবেক বাহিনীর মহাপরিচাল মেজর জেনারেল মোঃ নাজিম উদ্দিন, পিএসসি অধিনস্ত সংশ্লিষ্ট সকলকে সরকারী পরিকল্পনা ও দিকনির্দেশনা তৎপরভাবে পালনের জন্য বলেছেন।

আনসার ও ভিডিপি ঢাকা রেঞ্জের পরিচালক মাহবুব উল ইসলাম অধিনস্ত সকলকে সুন্দর ও সু-শৃংখলভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন।

মাঠ পর্যায়ে ব্যাটালিয়ন আনসার ও সাধারণ আনসারদের সার্বিক দায়িত্বে আছেন ড. মোঃ সাইফুর রহমান, জেলা কমান্ড্যান্ট, আনসার ও ভিডিপি, গাজীপুর।

ইজতেমা ময়দানে আইন শৃংখলার দায়িত্বে মোতায়েন করা হয়েছে

তিনশাতাধিক ব্যাটালিয়ন আনসার ও প্রায় দেড়শত সাধারণ আনসার সদস্য

ইজতেমা উপলক্ষ্যে ২৮টি বিশেষ ট্রেন চালু হয়েছে, রেল স্টেশনের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে ১৩৫ জন ব্যাটালিয়ন আনসার সদস্য।


 

 

 

 

 

ইজতেমা ময়দানে আইন শৃংখলার দায়িত্বে মোতায়েন করা হয়েছে ১৩৫ জন ব্যাটালিয়ন আনসার সদস্য

মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযানে জেলা ম্যাজিস্ট্রেট, গাজীপুর এর সহযোগীতায়  দায়িত্ব পালন করছেন প্রায় পঞ্চাশ জন ব্যাটালিয়ন আনসার সদস্য।

ইজতেমা স্থলে স্থাপন করা হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সুসজ্জিত কন্ট্রোল রুম। ইজতেমা চলাকালীন ২৪ ঘন্টা খোলা থাকবে কন্ট্রোল রুম । 

ফোন নম্বর ০২-৯৮১৬৩৭৫

মোতায়েন পরবর্তী সার্বিক দায়িত্ব পালন করছেন ড. মোঃ সাইফুর রহমান, জেলা কমান্ড্যান্ট, আনসার ও ভিডিপি, গাজীপুর।

কল্যাণ অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন, জনাব মোঃ আবুল বাসার, সহকারী জেলা কমান্ড্যান্ট, আনসার ও ভিডিপি, গাজীপুর।

সুপারভাইজিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব এস এম রায়হান হেলাল, সার্কেল অ্যাডজুট্যান্ট, আনসার ও ভিডিপি, গাজীপুর।

কন্ট্রোলিং অফিসার হিসেবে আছেন জনাব মোঃ আবুল খায়ের, থানা আনসার ও ভিডিপি অফিসার, টঙ্গী, গাজীপুর।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর শৃংখলা সংক্রান্ত দায়িত্বশীলতার প্রশংসা করেছেন জেলা প্রশাসন ও ইজতেমায় আগত সাধারণ জনগন।

আল্লাহ্ পাক সকলের মঙ্গল করুন, আমিন ............


আনসার বাহিনীতে সাধারণ আনসার সদস্যগণ ভূয়া অফার SMS এর প্রতারণা হতে যেভাবে মুক্তি পাবেন।


আনসার বাহিনীতে সাধারণ আনসার অঙ্গীভূতির বিষয়টি সম্পূর্ণ অনলাইনে করা হয় যা ডিজাটাল বাংলাদেশ বাস্তবায়নে আনসার বাহিনীর অন্যতম এক সফল কার্যক্রম।
ইদানিং  স্মার্ট কার্ডধারী চাকুরী বিহীন REST এ থাকা আনসারদের সাথে প্রতারণা করছে একটি প্রতারক চক্র।
তারা কেন্দ্রিয় প্যানেলভুক্ত আনসার সদস্যদেরকে ফোন করে সরাসরি অফার SMS দেয়ার কথা বলে অর্থ দাবি করছেন এতে প্রতারিত হচ্ছেন সারা দেশের REST এ থাকা নিরীহ আনসার সদস্যগণ।
কেউ কেউ দ্রুত বা কাংখিত জেলায় চাকুরী পাওয়ার আশায় তাদেরকে বিভিন্ন মাধ্যমে অর্থ দিচ্ছেন কিন্ত পরবর্তীতে সংশ্লিষ্ট জেলায় তারা যোগদান করতে পারছেন না।
যেভাবে মুক্তি পাবেন এসব প্রতারণা থেকে।
১) অফারের লোভে পরবেন না মনে রাখবেন অনলাইন অটোমেটিক পদ্ধতিতে আপনাকে সরাসরি কেন্দ্রিয় প্যানেল থেকে অফার SMS দেয়া হবে এতে কারো সাথে কোন যোগাযোগের প্রয়োজন নেই।
২) অফার পাওয়ার পর সঠিক নিয়মে yes করার পর যদি লেখা আসে You are not Authorized তাহলে বুঝবেন এটি ভূয়া অফার।
৩) অন্যকোন মোবাইল নম্বর থেকে S স্পেস আপনার কার্ড নম্বর লিখে 6969 নম্বরে  SMS করুন যদি লেখা আসে You are offered in ............. district from DD-MM-YY তাহলে বুঝবেন আপনি অফার প্রাপ্ত হয়েছেন।
৪) অন্যকোন মোবাইল নম্বর থেকে S স্পেস আপনার কার্ড নম্বর লিখে 6969 নম্বরে  SMS করুন যদি লেখা আসে You are Panneled in ............. district from DD-MM-YY তাহলে বুঝবেন আপনি অফার পাননি তবে কেন্দ্রিয় প্যানেলে আপনার নাম আছে যে কোন সময় অফার পেতে পারেন।
৫) কোন কারনে আপনার অফার বাতিল করা হলে এসএমএস এর মাধ্যমেই আপনাকে জানানো হবে।
৬) কেন্দ্রিয় প্যানেল হতে অফার SMS মাঝে মধ্যে যে কোন একটি মোবাইল নম্বর ব্যবহার হয়েও আসতে পারেত এতে আপনি উপরের পদ্ধতি অবলম্বন করে চেক করতে পারেন, তবে সব সময়েই DgAnsarVDP ইউজারটি ব্যবহার অফার SMS দেয়া হয়।
অনলাইন ব্যতিত অফার বা চাকুরীর বিষয়ে কারো সাথে কোন আর্থিক যোগাযোগ করে প্রতারিত হবেন না।
প্রশ্ন জাগতে পারে যে প্রতারক চক্র DgAnsarVDP ইউজারটি ব্যবহার করে অফার SMS দেয় কি করে?
তার একটা সোজা-সাপ্টা উত্তর মনে রাখবেন প্রযুক্তির এই যুগে এটি অসম্ভবের কিছুই নয়।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ডিজিটাল কার্যক্রমে সহায়তা করুন ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করুন।
সাধারণ আনসার অনলাইন বিষয়ে জানতে নিচের লেখাটি পড়ুন

জেনে নিন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে SMS -এর মাধ্যমে অংগীভুত আনসার হিসেবে অংগীভূত হওয়ার জন্য গুরুত্বপূর্ণ বিষয় সমূহ।

 আনসার ও ভিডিপি ওয়েব সাইট সহজে ভিডিজট করতে Android Software টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
এ সংক্রান্ত যে কোন প্রশ্ন থাকলে কমেন্ট করুন।

এখন থেকে আনসার ও ভিডিপি ওয়েব মেইলে আসা সকল ই-মেইল সাথে সাথে পৌছে যাবে আপনার এন্ডয়েড ফোনে।


আনসার ভিডিপি ওয়েব মেইলে অনেক সময় কম্পিউটার ছাড়া লগ ইন করা যায় না অথবা অনেকেই নিয়মিত ওয়েব মেইল চেক করেন না। যার ফলে অনেক সরকারী গুরুত্বপূর্ণ ই-মেইল তাৎক্ষনিক নজরে আসে না। বর্তমানে Webmail ব্যবহারকারী প্রায় সকল কর্মকর্তাগণেরই এন্ড্রয়েড ফোন রয়েছে। আমরা সকলেই জানি এন্ড্রয়েড ফোন ব্যবহার করতে হলে প্রয়োজন হয় একটি Gmail একাউন্টের যার মাধ্যমে লগিন করে Android ফোন ব্যবহার করতে হয়।
তাই আপনার Android ফোনের মাধ্যমে আপনি সহজে এবং সাথে সাথেই পেয়ে যাবেন আপনার ওয়েব মেইলের সকল মেইল। এজন্য আপনাকে যা যা করতে হবে।
১) প্রথমে আনসার ও ভিডিপি ওয়েবসাইট  (www.ansarvdp.gov.bd) থেকে av mail অপশনে ক্লিক করুন।
 ২) এবার লগ ইন পেইজ আসবে mail address এবং password দিয়ে লগিন করুন।
৩) Log in করার পর Forwarding Option এ ক্লিক করুন।
৪) Forward to email address: এর ডান পাশে ফাঁকা ঘরটিতে আপনার Android ফোন এ লগিনকৃত ই-মেইলটি লিখে Add Forwarder এ ক্লিক করুন।

আপনার কাজ শেষ


এখন থেকে av webmail এর সকল মেইল আসার সাথে সাথেই পৌছে যাবে আপনার Android ফোনে।
ইনবক্স চেক করতে আপনার Android ফোনের Gmail সফটওয়ারটিতে প্রবেশ করে রিফ্রেশ করুন।একই পদ্ধতি ব্যবহার করে আপনি ই-মেইল ঠিকানা পরিবর্তন অথবা Delete করতে পারবেন যেকোন সময়। ওয়েব মেইল সংক্রান্ত যে সমস্যা সমাধানের জন্য অ্যাডমিনিস্ট্রেটর (আইএসসেল), আনসার ও ভিডিপি সদর দপ্তর, খিলগাঁও, ঢাকা এর সাথে যোগাযোগ করুন।
আনসার-ভিডিপি মেইল সার্ভারের সূষ্ঠ্য ব্যবহারের লক্ষ্যে প্রতি মাসে অন্তত একবার হলেও আপনার ওয়েব মেইলে সরাসরি লগিন করে অপ্রয়োজনী/স্প্যাম মেইল সমূহ Delete করুন।

আনসার বাহিনীতে প্রশিক্ষণের জন্য আবেদন করুন অনলাইনে

প্রযুক্তি জগতের সকলকে শুভেচ্ছা।

 তথ্য প্রযুক্তিতে আরো একধাপ এগিয়ে গেল বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গাজীপুর জেলা।
২০১৫-২০১৬ অর্থ বছরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে কারিগরী শিক্ষা বোর্ড অনুমোদিত ১৫টি প্রশিক্ষণে অংশ গ্রহণের জন্য অনলাইনে আবেদন পদ্ধতি চালু করল আনসসার ও ভিডিপি গাজীপুর জেলা।
গাজীপুর জেলার প্রশিক্ষণে আগ্রহী ব্যক্তিগণ অনলাইনের ফরমটিতে গিয়ে বিভিন্ন ক্যাটাগরী থেকে প্রশিক্ষণ পছন্দ করে অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনটি সফলভাবে পূরণের পর আবেদনকারীকে প্রশিক্ষণের বিষয়ে  SMS অথবা Call করে বিস্তারিত জানানো হবে।

ফরম পূরণ করতে এখানে ক্লিক করুন
Facebook - এ ফরমটি পাবেল Ansar & VDP Gazipur পেইজের Book Now অপশনে।
www.facebook.com/ansarvdpgazipur
তারপর Book Now অপশনে Go to Link -এ ক্লিক করুন পেয়ে যাবেন আবেদন ফরমটি।
ফরমটি পূরণ শেষে Submit বাটনে ক্লিক করুন।
ফরম পূরণের বিষয়ে কোন কিছু বুঝতে অসুবিধা হলে কল করে যেনে নিতে পারেন ০১৫-১১১০-৬৯৬৯ নম্বর থেকে।
নিচে দেয়া ফরমটি সরাসরি এখান থেকেও পূরণ করতে পারেন।

আনসার-ভিডিপি নিয়ে ১ম Android Application আমিই শুরু করলাম।


কেউ তৈরী করুক আর নাইবা করুক আমিই ১ম তৈরী করলাম Android Apps আনসার ও ভিডিপি সদস্যদের জন্য।
এটি একটি ওয়েব ব্রাউজিং সফ্টওয়্যার
যা করতে পারবেন।
১- ওয়েব এড্রেস লেখা ছাড়াই সরাসরি আনসার ও ভিডিপি ওয়েব সাইট ব্রাউজিং
২- যে কোন লিংকে এক ক্লিকেই প্রবেশ।
৩- নোটিশ বোর্ড ব্রাউজিং
৪- সাধারণ আনসার প্যানেল দেখা
৫- সকল ইউজার দিয়ে লগিনের সুবিধা সহজেই।
721.13 কেবির Software টি
ডাউনলোড করতে >>> এখানে ক্লিক করুন।

উপরের  লিংক কাজ না করলে এখানে ক্লিক করুন।

সমালোচনা করবেন না Please নিজের ক্ষুদ্র মেধাকে সামান্য কাজে লাগানোর চেষ্টা করেছি মাত্র।

নতুন রুপে আনসার ও ভিডিপি ওয়েবসাইট সাথে থাকছে অন্যান্য অনেক ফিচার


প্রিয় প্রযুক্তি জগতের বন্ধুরা
আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই? আশা করি অনেক ভাল আছেন। সকলের সুস্থতা কামনায় দোয়া রইল।
আজ আপনাদের পরিচয় করিয়ে দিব আমাদের ওয়েব সাইটের নতুন কিছু বিষয়ের সাথে।
** আনসার ও ভিডিপি ওয়েব সাইট **
অত্যন্ত সুন্দর ও মনোরম করা হয়েছে আমাদের এই ওয়েব সাইটটি যা আগের চাইতে অনেক আকর্ষনীয় ও মনোরম করা হয়েছে।
আগে এই ওয়েব সাইটের সাথে কোন ফেসবুক পেইজের লিংক ছিলনা এখন থেকে সরাসরি আপনি ফেসবুকেও আপডেট গুলো পেতে পারেন।
প্যান পেইজটি পেতে ওয়েব সাইটে ঢুকে ফেসবুক বাটনে ক্লিক করুন অথবা এখানে ক্লিক করুন।
*** সংবাদ ****
আমাদের সংবাদ সংক্রান্ত পত্রিকা “প্রতিরোধ” এর নতুন পেইজ করা হয়েছে যাতে প্রতি মাসেই নতুন পত্রিকাটি আপডেট করা হবে। ওয়েব সাইটে ঢুকে প্রতিরোধ বাটনটি ক্লিক করুন অথবা এখানে ক্লিক করুন।
এছাড়াও থাকছে নানা নতুন ফিচার যা আপনাকে মুগ্ধ করবে।
ওয়েব সাইটটির ঠিকানা হচ্ছে
www.ansarvdp.gov.bd
আমাদের অনলাইন (ফেসবুক) জগতে আপনাকে স্বাগতম।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
বাংলাদেশ আনসার ব্যাটালিয়ন
আমাকে পাবেন

জেনে নিন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে SMS -এর মাধ্যমে অংগীভুত আনসার হিসেবে অংগীভূত হওয়ার জন্য গুরুত্বপূর্ণ বিষয় সমূহ।







যে কোন জেলা হতে চাহিদার ভিত্তিতে স্মার্ট কার্ড ধারীদের মোবাইলে নিম্নোক্ত এসমএস প্রেরণ করা হবে।
You ID 00000 are offered for ....... District as PC/APC/Ansar. Pls Type [ans YES] and send to 6969 within 24 hours. Otherwise Your offer will be cancelled.

ইয়েস করা নিয়মঃ
আপনার মোবাইলে মেসেজ অপশনে গিয়ে লিখুন ans YES এবং পাঠিয়ে দিন 6969 নম্বরে।

No করার নিয়মঃ-
আপনার মোবাইলে মেসেজ অপশনে গিয়ে লিখুন ans NO এবং পাঠিয়ে দিন 6969 নম্বরে।

YES করার পর নিম্নের এসএমএস পাওয়া যাবে।
Please join in ......... District by [তারিখ] Otherwise Your offer will be cancelled.
SMS সতর্কভাবে/সঠিকভাবে পাঠাতে হবে কারন প্রথম SMS টিই সঠিক বলে ধরে নেয়া হবে।
জেলায় যোগদানের পর এসএমএস পাওয়া যাবে।
You are Embodied
তবে SMS এর ক্ষেত্রে প্রশিক্ষণ কালে/তথ্য ফরমে যে মোবইল নম্বর দিয়েছেন সেই মোবাইল নম্বরেই SMS প্রেরণ করা হবে।
** মোবাইল নম্বর পরিবর্তন করতে হলে নির্দিষ্ট নীতিমালা মোতাবেক আবেদন করতে হবে। 
** তিন বার অফার বাতিল হলে অফার তালিকা হতে আপনাকে স্থগিত করা হবে।
জেলায় যোগদানের ক্ষেত্রে স্মার্টকার্ড এবং জেলা কমান্ড্যান্ট এর প্রত্যয়ন সঙ্গে আনতে হবে।
ক। পিসি/এপিসি/আনসার প্রশিক্ষণ সনদ,
খ। শিক্ষাগত যোগ্যতার সনদ,
গ। পুলিশ ভেরিফিকেশন,
ঘ। জন্ম সনদ/জাতীয় পরিচয়পত্র,
ঙ। ইউনিফর্ম পরিহিত রঙ্গিন ছবি,
চ। রক্তের গ্রুপ এবং
ছ। নাগরিকত্ব সনদ (মূলকপি সঙ্গে নিয়ে আসবেন)।

** চাকরী সংক্রান্ত তথ্য এসএমএস এর মাধ্যমে জানতে পারবেন যা করতে হবেঃ-

      আপনার তথ্য ফরমে প্রদত্ত মোবাইল হতে S <space> Card number লিখে পাঠাতে হবে 6969 নম্বরে।

** নিজের তথ্য SMS -এর মাধ্যমে জানতে  E <space> Card number লিখে পাঠাতে হবে 6969 নম্বরে।

হেল্প লাইন (সাধারণ আনসার HRM ও স্মার্ট কার্ড সংক্রান্ত)
মোবইলঃ- 01760-888-888 (শুধামাত্র অফিস চলাকালীন সময়ে)
ই-মেইলঃ- support@ansarvdp.gov.bd
ফেসবুকের মাধ্যমে জানতে হলে আপনার প্রশ্ন লিখে মেসেজ করুন Facebook



আনসার ও ভিডিপির প্রশিক্ষণ গ্রহণ করুন আত্মনির্ভরশীল হউন।




বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে দক্ষতা অর্জন করুন। দেশে ও বিদেশে কাজ করে উপার্জন বৃদ্ধি করুন। নিজের, পরিবারের এবং দেশের জন্য কাজ করার সুযোগ নিন এবং নিজেও স্বাবলম্বী হউন। এ বাহিনী হতে প্রশিক্ষণ গ্রহণ করে আজ অনেকেই স্বাবলম্বী তবে আপনি কেন পিছিয়ে থাকবেন?
বাংলাদেশ আনসার-ভিডিপি একাডেমী, সফিপুর, গাজীপুর-এ প্রশিক্ষণ প্রদানসহ দেশের অন্যান্য প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ দেয় হচ্ছে প্রতি বছর।
আসুন জেনে নেই ২০১৩-২০১৪ অর্থ বছরে কি কি প্রশিক্ষণ থাকতে পারে আপনাদের জন্য।

১। সাটারিং কার্পেন্ট্রি (Shuttering Carpentry)
২। রড বাইন্ডিং (স্টিল ফিক্সিং) Rod Binding (Steel Fixing)
৩। বিল্ডিং পেইন্টিং (Building Painting)
৪। ওয়েল্ডিং ১জি টু ৩জি(welding 1G to 3G)
৫। পাইপ ফিটিং ও প্লাম্বিং (Pipe Fitting & Plumbing)
৬।  ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়ারিং (Electrical House Wiring)
৭।  রেফ্রিজারেশন এন্ড এসি।(Refrigeration and AC)
৮। মোবাইল ফোন রিপিয়ার এন্ড সার্ভিসিং।
৯।  কম্পিউটার এপ্লিকেশন এন্ড হার্ডওয়্যার মেইনটেনেন্স।
১০। অটোমোবাইল মেকানিক্স।
১১। অটোমোবাইল ইলেকট্রিশিয়ান।
১২। অটোমোবাইল পেইন্টিং।
১৩। টার্নার (Lathe Machine Work)।
১৪। এইচভি টেকনিশিয়ান (High Voltage Technician)।
১৫। ডাক্ট ফেব্রিকেশন (Duct Febrication)।
১৬। মেশিন সপ ফিটার (machine Shop fiter)।
১৭। মেশন (Masson-Tiles, Plaster & block)
১৮। এ্যালুমিনিয়াম ফেব্রিকেশন।
১৯। কম্পিউটার অপারেটিং।
২০। হস্ত শিল্প, বাঁশ, বেত, কাঠ ও অন্যান্য।
এছাড়াও ভিডিপি মৌলিক প্রশিক্ষণ, আনসার মৌলিক প্রশিক্ষন ইত্যাদি।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দিচ্ছে গ্রামে গ্রামে মৌলিক প্রশিক্ষণ, উপজেলায় প্রশিক্ষন, জেলা, আনসার ভিডিপি রেঞ্জ, ভিটিসি, ও আনসার-ভিডিপি একাডেমীতে অত্যন্ত ভাল মানের প্রশিক্ষণ। প্রশিক্ষণের পর পাচ্ছেন প্রশিক্ষণ সনদপত্র/স্মার্ট কার্ড।
জুলাই মাসেই দেয়া হবে প্রশিক্ষন পঞ্জিকা।প্রশিক্ষন পঞ্জিকা পেতে চোখ রাখুন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েব সাইটে এখানে ক্লিক করুন।
সরাসরি আপনি আপনার উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে যোগাযোগ করতে পারেন। (ছবিঃ ১- রফিকুল ইসলাম ডিডি, সাবেক এডমিনিস্ট্রেটর আইএসসেল)
আপনার যে কোন পরামর্শ উৎসাহিত করবে আমাকে।

আনসার ব্যাটালিয়ন Rank Badge


আনসার ব্যাটালিয়ন র‌্যাংক ব্যাজ পরিচিতি।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৬ টি পুরুষ ও ০২ টি মহিলা ব্যাটালিয়ন রয়েছে। ব্যাটালিয়ন আনসারদের অনেকদিন যাবৎ পদোন্নতি বন্ধ থাকার পর এখন আবার শুরু হয়েছে ব্যাটালিয়ন আনসারদের পদোন্নতি প্রদান। কেমন দেখতে ব্যাটালিয়ন আনসারদের র‌্যাংক ব্যাজ? কি নাম র‌্যাংক সমূহের?
আসুন পরিচিত হই ব্যাটালিয়ন আনসারদের র‌্যাংক ব্যাজ এর সাথে বিস্তারিত তথ্য সহ।
C.O সিও= অধিনায়ক


উপ-অধিনায়ক

কোম্পানি কমান্ডার
বিকিউএম


পিসি=প্লাটুন কমান্ডার
মহিলা ব্যাটালিয়নে এই পদবীর নাম সুবেদার।




এপিসি-সহকারী প্লাটুন কমান্ডার

মহিলা ব্যাটালিয়নে এই পদবীর নাম নায়েব সুবেদার।


হাবিলদার


নায়েক



ল্যান্স নায়েক
একটা কথা বিশেষভাবে বলে যেনে রাখবেন যে, হাবিলদার, নায়েক ও ল্রান্স নায়েক র‌্যাংক ইংরেজি V আকৃতির ১২০ ডিগ্রি কোণে সবুজ রং এর কাপড়ের হবে যা লাল রং এর কাপড়ের উপরে সন্নিবেশিত থাকবে।

ব্যাটালিয়ন আনসার